 |
E=mc^2
|
আপেক্ষিক
বিবিধ আবেগ ব্যতীত যেহেতু কিছু
ভর রয়েছে…আমার এবং উদ্ভিদেরও
তাই আমরা তারাপদ স্যারের কথা মতো
নিত্যতা সূত্র মেনে চলি
এবং আমার যুক্তি হৃদয়ের বিরুদ্ধে
গিয়ে দাঁড়ায়
আমি সূত্রটি জানি
উদ্ভিদ জানে না
হয়তো জানে
আমি জানি না
ভরহীন আবেগ আমাকে অসহায় করে তোলে
©সৌভিক সেন